বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়ার সম্ভাবনা খতিয়ে দেখছে পাকিস্তান সরকার


ভারতে কি বিশ্বকাপ খেলতে যাবে পাকিস্তান দল

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সদ্য সাবেক চেয়ারম্যান নাজাম শেঠি গত সপ্তাহে জানিয়েছিলেন, অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান দল খেলবে কি না, তা নির্ভর করছে সরকারের সিদ্ধান্তের ওপর। এবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা এ নিয়ে কাজ শুরু করেছে। ভারতে ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের অংশ নেওয়ার সম্ভাবনার সব দিক বিবেচনা করে দেখা হচ্ছে।

Comments