মেসির সঙ্গে মায়ামিতে বুসকেতস


 লিওনেল মেসি ও সের্হিও বুসকেটস। যখন বার্সায় দুজন সতীর্থ ছিলেন



আগে থেকেই ছিল। স্প্যানিশ পত্রিকা মুন্দো দেপোর্তিভোর প্রতিবেদন অনুযায়ী, সেই গুঞ্জনটাই সত্যি হতে যাচ্ছে। বার্সেলোনায় লিওনেল মেসির দীর্ঘদিনের সতীর্থ সের্হিও বুসকেতস যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিতে আবারও মেসির সতীর্থ হতে যাচ্ছেন।


মুন্দো দেপোর্তিভো লিখেছে, বুসকেতসের সঙ্গে ইন্টার মায়ামির আনুষ্ঠানিক চুক্তি সময়ের ব্যাপার। যেকোনো সময় স্প্যানিশ মিডফিল্ডারের সঙ্গে ইন্টার মায়ামির চুক্তি হবে। দুই পক্ষই আলোচনায় অনেকটা পথ এগিয়ে গেছে। চুক্তির ব্যাপারে সম্মতি আছে দুই পক্ষেরই।


ইন্টার মায়ামির কয়েকজন কর্মকর্তার সঙ্গে বুসকেতসের এজেন্ট প্রতিষ্ঠানের আলোচনা অনেক দূরই এগিয়েছে। দুই পক্ষ মিলে চুক্তিপত্রের খসড়াও নাকি তৈরি হয়ে গেছে। বুসকেতসের সঙ্গে মায়ামির চুক্তি হবে এ মৌসুমের বাকি সময়সহ (ডিসেম্বর পর্যন্ত) আরও দুই মৌসুমের জন্য। মেসির চুক্তির ধরনও একই।

Comments