জনি বেয়ারস্টোকে কেন টেনিস বলে অনুশীলন করতে বলছেন গিলক্রিস্ট
অ্যাশশেজের প্রথম টেস্টে কয়েকটি বাজে মিস করেছেন বেয়ারস্টো
এজবাস্টন টেস্টে জনি বেয়ারস্টোর বাজে কিপিংয়ে ভুগেছে ইংল্যান্ড। চোট কাটিয়ে দীর্ঘ দিন পর বেয়ারস্টো ইংল্যান্ড দলে ফেরেন আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট দিয়ে। অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজের প্রথম টেস্টে তিনি বেশ কয়েকটি ক্যাচ ফেলেছেন। মিস করেছেন ক্যামেরন গ্রিনের স্টাম্পিং। তবে অস্ট্রেলিয়ার সাবেক উইকেটকিপার-ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্ট মনে করেন বেয়ারস্টোকে আরও সুযোগ ও সময় দেওয়া প্রয়োজন। তিনি ইংলিশ উইকেটকিপারের জন্য দারুণ একটা পরামর্শও দিয়েছেন। গিলক্রিস্ট বেয়ারস্টোকে টেনিস বলে অনুশীলন করতে বলেছেন।
বেয়ারস্টোকে টেনিস বলে অনুশীলন করতে বলছেন গিলক্রিস্ট
গিলক্রিস্ট মনে করেন বেয়ারস্টোর সমস্যাটা সাময়িক। এই সমস্যা থেকে বেরিয়ে আসতে প্রয়োজন অনুশীলন আর মৌলিক জায়গাগুলোতে কাজ করা। এর বাইরে আর কোনো সমাধান নেই বলেই মনে করেন গিলক্রিস্ট। কিন্তু তিনি বেয়ারস্টোকে টেনিস বলে অনুশীলন করতে কেন বলছেন? অস্ট্রেলীয় তারকা মনে করেন স্টাম্পের কাছে দাঁড়িয়ে উইকেটকিপিং করার ক্ষেত্রে টেনিস বলে অনুশীলন একজন কিপারকে হালকা মুভমেন্টের দুর্বলতা কাটিয়ে উঠতে সহায়তা করে।
.jpeg)
.jpeg)
.jpeg)
Comments
Post a Comment