সাফ চ্যাম্পিয়নশিপ মালদ্বীপের বিপক্ষে ‘ফাইনাল’ জিততে মরিয়া বাংলাদেশ
২৫ জুন দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের বিপক্ষে খেলবে বাংলাদেশ
আগের সন্ধ্যায় লেবাননের সঙ্গে অন্তত ড্রয়ের সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত ২-০ গোলে হার। শেষ ১৬ মিনিটে খেই হারিয়ে বাংলাদেশ পয়েন্ট নিতে পারেনি। এক পয়েন্টের বদলে তিন পয়েন্টও চলে আসতে পারত সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে।
কিন্তু বাংলাদেশের ফুটবলাররা ভুল করেছেন। প্রথমে ফয়সাল আহমেদ লেবানন গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি। এর ৪ মিনিট পরই ডিফেন্ডার তারিক কাজীর ভুলে গোল খেয়ে পিছিয়ে পড়ে বাংলাদেশ।
কিন্তু লেবানন ম্যাচের আক্ষেপ নিয়ে বসে থাকলে চলছে না। ২৫ জুন দ্বিতীয় ম্যাচে নামতে হচ্ছে মালদ্বীপের সঙ্গে। যে ম্যাচটা ফাইনাল হিসেবেই বিবেচিত হচ্ছে বাংলাদেশের জন্য। তাই বাংলাদেশ দলের যত মনোযোগ এখন সেদিকেই। আজ বেঙ্গালুরুতে বাংলাদেশ দল অনুশীলন করেছে মালদ্বীপের বিপক্ষে ম্যাচে নিজেদের কৌশল ঝালিয়ে নিতে।
.jpeg)
.jpeg)
.jpeg)
Comments
Post a Comment