নিষেধাজ্ঞার পর উয়েফা ফুটবল বোর্ড ছাড়লেন মরিনিও
রোমার কোচ জোসে মরিনিও
রেফারির সঙ্গে অসদাচরণের দায়ে উয়েফা কর্তৃক নিষিদ্ধ হওয়ার পর এবার ‘পাল্টা ব্যবস্থা’ নিয়েছেন জোসে মরিনিও। সরে দাঁড়িয়েছেন কোচ ও সাবেক ফুটবলারদের নিয়ে গড়া উয়েফা ফুটবল বোর্ড থেকে। এ বিষয়ে নিজের সিদ্ধান্ত জানিয়ে চিঠি পাঠিয়েছেন ইউরোপীয় ফুটবল কর্তৃপক্ষের কাছে।
উয়েফার ফুটবল–বিষয়ক প্রধান জোভোনিমির বোবানের কাছে লেখা চিঠিতে মরিনিও লিখেছেন, ‘ফুটবল বোর্ডে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। তবে এই গ্রুপে অংশগ্রহণ থেকে আমি নিজেকে সরিয়ে নিচ্ছি, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।’
কী কারণে সরিয়ে নিয়েছেন, তা স্পষ্টভাবে উল্লেখ না করলেও উয়েফার প্রতি অসন্তোষ লুকাননি ৬০ বছর বয়সী রোমা কোচ। এ বিষয়ে মরিনিও লিখেছেন, ‘যে বিষয়গুলোতে দৃঢ় বিশ্বাস রেখে আমি এখানে যুক্ত হয়েছিলাম, সেটা আর টিকে নেই। এ কারণে আমি এই সিদ্ধান্ত নেওয়ার বাধ্যবাধকতা অনুভব করেছি। আমি সদয়ভাবে অনুরোধ করছি যে আপনি উয়েফা সভাপতি আলেকসান্ডার সেফেরিনকে আমার সিদ্ধান্তটি জানিয়ে দিন।

.jpeg)
.jpeg)
Comments
Post a Comment