প্রেমিকার বিশ্বাসভঙ্গের দোষ স্বীকারের পর এক দিনে ২ লাখ অনুসারী হারালেন নেইমার
নেইমার ও ব্রুনা বিয়ানকার্দি
নেইমার ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে ইনস্টাগ্রামে একটি খোলাচিঠি পোস্ট করেছিলেন। ফুটবলপ্রেমীরা সেই চিঠি পড়ার পর একটা প্রতিক্রিয়া তো বোঝা যাবেই।
নেইমার পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় তারকা ফুটবলারদের একজন। তাঁর বিরুদ্ধে প্রেমিকার বিশ্বাস ভেঙে অন্য কারও সঙ্গে সম্পর্কে জড়ানোর অভিযোগ উঠবে, আর সে জন্য ভুল স্বীকার করে ক্ষমাও চাইবেন, তাতে নেইমারের জনপ্রিয়তায় ভাটা পড়াই স্বাভাবিক। ঘটেছেও তা–ই। ভুল স্বীকারের এক দিনের ভেতরেই ইনস্টাগ্রামে ২ লাখ ১০ হাজার অনুসারী হারিয়েছেন নেইমার।
.jpeg)
.jpeg)
.jpeg)
Comments
Post a Comment