বাংলাদেশের সবচেয়ে স্টাইলিশ ক্রিকেটার তাসকিন: সাকিব
সম্প্রতি দেশের এক ইউটিউবার ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে একটি সাক্ষাৎকার দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সেই সাক্ষাৎকারে স্টাইলিশ ক্রিকেটার প্রসঙ্গে সাকিব বলেছেন তাসকিন আহমেদের নাম।
স্টাইলিশ ক্রিকেটার হিসেবে সাকিবের পছন্দ তাসকিন।
ইউটিউবার ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রাফসানকে সাক্ষাৎকার দিয়েছেন সাকিব। বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ার আগেই এই সাক্ষাৎকার দিয়েছেন সাকিব। শনিবার(৩০ সেপ্টেম্বর) রাত ১০টায় সাক্ষাৎকারটি নিজের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করেন রাফসান। তাতে জানা গেছে সাকিবের খেলোয়াড়ি জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনের অজানা কিছু খবর।
ওই সাক্ষাৎকারে সাকিববে বলা হয়, আপনি তো দেশের সবচেয়ে স্টাইলিশ ক্রিকেটার। আপনি বাদে কে সবচেয়ে বেশি স্টাইলিশ। জবাবে সাকিব বলেন, ‘এখন তো দেখি সবাই স্টাইলিশ, সবাই চেষ্টা করে। তবে আমি তাসকিনের নাম বলব।
সাকিবের জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং দুটি সময় সম্পর্কেও জিজ্ঞেস করা হয় সাক্ষাৎকারে। খেলোয়াড়ি জীবনে বেশ কয়েকবারই বড় চ্যালেঞ্জের মুখে পড়েছেন সাকিব। তবে তার কাছে সবচেয়ে কঠিন সময় হিসেবে মনে হয়েছে নিষিদ্ধ হয়ে ক্রিকেট থেকে দূরে থাকার মুহূর্ত দুটি।

.jpeg)
.jpeg)
Comments
Post a Comment